কবিতার পাতা

মানুষ

এই স্বদেশ আমার, এই স্বদেশ তোমার
এই স্বদেশ আমাদের সবার।
আমরা সবাই বাঙ্গালী, আমরা বাংলাদেশী।
আমাদের সবার
আছে অধিকার মিলেমিশে একসাথে বাঁচার।
থাকুক না আমাদের… 
অনেক মত; অনেক পথ; ধর্ম-বর্ণ।
আমাদের বড় পরিচয় আমরা মানুষ
আমাদের কাছে আছে জ্ঞান, বিবেক, বুদ্ধি ।
আছে, সত্য-মিথ্যা।


কি আছে ঐ চোখে ?
আছে জল
আরো আছে মায়া!
কিন্তু ভেবে দেথেছ...
চোখ
সমস্ত সত্যকে দেখতে পায় না
আমিও দেখতে পাই না অনেক কিছু।


মন আর মন পাখি
দু’টাই ছুইটা চলে
অসীম দরিয়ায় সসীমের সন্ধানে
আমি বলি
ছুটলেই কি
পাইবা
তারে
যদি না জান তার সন্ধান
মন টারে কত্ত কইরা
বুঝাই!
তুমি বিনে সত্য
জগতে কিছু নাই......
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন