নিজস্ব উক্তি (স্বয়ংগ্রন্থ)

১. হিংসা মূক্ত সমাজ ব্যবস্থা ও সকল প্রাণের সাথে আত্মীয়তার বন্ধনই মূল লক্ষ্য।
২.হত্যার মধ্যে হিস্রতা নয় আছে স্বার্থপরতা, লোভ, কামনা সুখ।
৩.ভোট-বাড়ী-নারী-হত্যা-গুম-খুন-ধর্ষণ ও রাজনীতি আমি আমার দেশ।
৪.হৃদয় ধৌত করা প্রয়োজন।
. তোমার যা মন চায় তুমি তাই কর... অন্যের ক্ষতি করো না..
৬.দুর্বৃত্ত..... শব্দটা শুনলে মনে হয় কিছু লুকিয়ে আছে সেই সাথে আমার অনুভূতিতে আঘাত লাগে এই শব্দ ব্যবহার বন্ধ করা উচিৎ
৭.অনূভূতি....
আমার অনেক প্রকার অনূভূতি আছে
যেমন, দেহের অনূভূতি,মনের অনূভূতি, প্রাণের অনূভূতি
কিন্তু আমার এই দেহ-মন-প্রাণ কখনই এমন অনূভূতির জন্মদেয় না সেটা হিংস্রতা, হিংসা, ঘৃণা ও হত্যা করা। বর্তমানে প্রকট আকার ধারণ করেছে ধর্মীয় অনূভূতি.... আমি আমার অনূভূতিকে সহনশীল করছি........

৮.তুমি আমার ছিলেনা , কখনও তবু মিস করছি তোমায়
৯.আত্মা যখন দেহ ও মনের সহিত সংযুক্ত হয় তখনই দুঃখের উৎপত্তি হয়। মৃত্যুতে দেহই কেবল নষ্ট হয়, আত্মার পরিবর্তন হয় না| আত্মা আর এক মনুষ্য দেহ ধারণ করে| মন আত্মার সাথে থাকে| মানুষের জ্ঞানহীনতাই অন্তরের আত্মার সঙ্গে দেহ ও মনের সম্পর্ক গড়ে তোলে যদিও আত্মার কাছে এর কোন দরকার নেই| সত্যকারের জ্ঞান অর্জনেই এই সম্পর্ক ছিন্ন হয়|
১০.বর্তমানে ভালবাসা অনেক দূলর্ভ হইয়া পড়িয়াছে। ইহাকে কোথাও পুঙ্খানুপুঙ্খভাবে পাওয়া যাইতেছে না কারণ ইহার মধ্যে কাম, কামনা, অহংকার বিদ্যমান থাকায় অতিবদূলর্ভ সত্তাগত অধিকারে আবদ্ধ। প্রেম ধর্ম বলিয়া ; সহজেই গ্রহণ করিতে অপারগতা প্রকাশ করিয়া থাকে। কারণ আকাঙ্খা, কাম, কামনা বিদ্যমান নেই...... প্রেম-ভালবাসা
১১.ধর্ম শিক্ষাদেয় যে তুমি ফলের আকাঙ্খা ত্যাগকরে কর্মকর, যাকে আমরা নিষ্কাম কর্মবলি। এটা কি করে সম্ভব? মানব সংসারে স্বার্থ ছাড়া কোন কর্ম আছে কি? মূনিঋষিরা ধ্যান করত; কোন স্বার্থ ছাড়াই কি?
১২.হে অসীম শক্তির আধার
তুমি আমাদের জ্ঞান দাও, প্রেম দাও, যশ দাও
যাঁ হতে আমার অন্তরে আসে বুদ্ধি চেতনা ধারা
ওহে অসীম শক্তি
শরণ করি তোমাকে; বরণ করি তোমাকে
তুমি
মনের অন্ধকার দূর কর, আলোকিত কর,
দূর কর সকল প্রাণের জরা-ব্যধি
কল্যান কর মঙ্গল কর, আশীষ দাও।

১৩.এই গ্রহের মানুষগুলো নিজেরা শান্তিতে থাকতে চায় না আবার অন্য গ্রহের (অনুভূতিশীল) জীবকূলকে শান্তিতে থাকতে দিতে চায় না। এরা নাকি শ্রেষ্ঠ.......
১৪.তৈল-এর জন্যই আজ বিশ্ব ক্রমশই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে.
১৫.ভিনগ্রহের অনুভূতিশীল (জীবকূলের) পাপ-পূণের অভিজ্ঞতা নেই।ধর্মীয় জ্ঞান নেই, ওরা পৃথিবীকে ভয় পায়। একটা নূতন পৃথিবীর দরকার
১৬.হুশিয়ার..... সাবধান
মহাকাল আসছে...........
পৃথিবী তার রূপরেখার পরিবর্তন ও নব নির্মাণে ব্যস্ত । মহাকাল ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে।

১৭.The whole world is now imprisoned in the politics of oil .
১৮.মানব সভ্যতা ক্রমশই ভয়ংকর বিপদের দিকে অগ্রসর হচ্ছে। যার নেপথ্যের কারণ মানুষ নিজেই......মানুষই এই সভ্যতার চরম শত্রু।
১৯.If you do not change the people , then wait for the terrible world.
২০.We do not want to see the third world war. Human killing, fighting should stop. There are and there will be peace in human society.
২১.মানব-সভ্যতার কিছুঅংশ আজ ধ্বংশের দ্বার প্রান্তে এর শেষ পরিনতি ভায়াবহ;
উপলব্ধি থাকা সত্বেও সমাধানের পথ জানা নেই নাকি? সভ্যসমাজ খুঁজতে চায় না

২২.হত্যার মধ্যে মহত্ত নেই, শান্তিও নেই........
২৩.পাপের জন্য প্রায়শ্চিত্ত; অন্যায়ের জন্য বিচার, অপরাধের জন্য অনুশোচনা আবশ্যক। অপরাধ যত বড়ই হোক...... মৃত্যুদন্ড দেওয়া সঠিক বিচার ব্যবস্থা নয়।
২৪.নীতি নৈতিকতার কোনো মানদণ্ড না থাকায় এসব ঘটনা ঘটে চলেছে। জীবন থাকলে মৃত্যু হবে, সৌন্দর্য থাকলে ধর্ষিতা হবে, অর্থ থাকলে লুট হবে।
২৫.সভ্যতার উন্নয়নে, চরম অসভ্যতামি....... আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ
হে সকল প্রাণের ঈশ্বর, সত্যজ্ঞানের সন্ধান দাও......এতগুলো প্রাণ বিধ্বংশ করো না।
যদি নবনির্মাণ হয় তবে ভিন্নকথা...

২৬.হত্যার মধ্য দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস নিমূল করা সম্ভব নয়। প্রয়োজন সত্য জ্ঞান অর্জন।
হে মানুষের ঈশ্বর সত্যজ্ঞানের সন্ধান দাও

২৭.মানুষের মাঝে সদাই প্রবাহমান আছে উদ্ভট বিশ্বাস শক্তি আর অলীক কল্পনা শক্তি।
২৮.মনের অন্ধকার দূর হলেই আলোর সন্ধান পাওয়া যাইতে পারে।
২৯.বিশ্ব আজ শান্তির নামে মানুষ হত্যার যজ্ঞে নেমেছে... হাহাহা শান্তিরে।
৩০.শব্দ
পোষাক
খাবার
দিয়ে আমরা ধর্ম বিচার করি।
ধর্ম দিয়ে
মানুষ মানুষে যুদ্ধ করে।

৩১.শূন্যতাই
সৃষ্টির রহস্য
মানুষে মানুষের
যুদ্ধ
ধর্মের গন্ধে মোহমুগ্ধ
এখনও সভ্যতা
আলোকিত নয়
অন্ধকারে
মানুষের বসবাস

৩২.অস্ত্র তৈরি করা, মানুষ হত্যা ও পশু ধর্মের নামে বলি বন্ধ না হওয়া পর্যন্ত পৃথিবীতে শান্তি সম্ভব নয়।
৩৩.নিরাকার ঈম্বর
স্বাকার মানুষ
ধর্ম যুদ্ধ
বর্ণ যুদ্ধ
গোত্র যুদ্ধ
..............নিজের সাথে নিজের যুদ্ধ
মানুষ মানুষকেই হত্যা করছে.......
পরিবর্তন..... হা-হা-হা
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন